পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমাতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুড়িগ্রামের চিলমারীতে ১০০টি তালগাছের বীজ রোপণ করেছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের চিলমারী উপজেলা শাখা। নছদ্দির মোড় থেকে শরীফের হাট পর্যন্ত এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মাধ্যমে তালগাছ রোপণের গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকদের মতে, তালগাছের চারা ও বীজ রোপণের মতো উদ্যোগ পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি কমানোর বিষয়ে জনসচেতনতা তৈরিতেও সহায়ক হতে পারে।গ্রীন ভয়েস চিলমারী উপজেলা শাখার আয়োজনে কর্মসূচিটির সার্বিক সহযোগিতায় ছিলেন মো. নাহিদ হাসান।আয়োজকেরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে গাছ লাগানো ও পরিচর্যার মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।