• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
Headline
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে বহ্নিশিখার আহ্বায়ক মাহবুবা নিশু, যুগ্ম আহ্বায়ক সুমাইয়া ও সদস্য সচিব ঈশিতা কুড়িগ্রাম সরকারি কলেজে নারীদের জন্য ৭ দিনের আত্মরক্ষা প্রশিক্ষণের আয়োজন গ্রীন ভয়েসের নেত্রকোণা রেলস্টেশনে বাপার বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষ্ণচূড়ার চারা রোপণ করলেন ডা. লুৎফা হক চিলমারীতে গ্রীন ভয়েসের উদ্যোগে ১০০ তালগাছের বীজ রোপণ ধামইরহাটে ‘পিতৃপুরুষের গল্প’ নিয়ে গল্প বলা প্রতিযোগিতা, ২৮ শিক্ষার্থীর অংশগ্রহণ গ্রীন ভয়েসের ইডেন মহিলা কলেজ শাখার সদস্যদের সঙ্গে সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় নেত্রকোণা সরকারি কলেজে গ্রীন ভয়েসের নতুন কমিটি, সভাপতি রিফাত, সম্পাদক আবীর ও সাংগঠনিক সম্পাদক ঝুমুর ঢাকা কলেজে গ্রীন ভয়েসের ৭ সদস্যের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক তানভীর মাহিম, সদস্য সচিব বায়েজিদ হাসান নেত্রকোণা সরকারি কলেজে গ্রীন ভয়েসের নতুন কমিটি, সভাপতি রিফাত, সম্পাদক আবীর ও সাংগঠনিক সম্পাদক ঝুমুর ইডেন মহিলা কলেজে গ্রীন ভয়েসের পরিচ্ছন্নতা অভিযান

নেত্রকোণা রেলস্টেশনে বাপার বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষ্ণচূড়ার চারা রোপণ করলেন ডা. লুৎফা হক

Reporter Name
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

নেত্রকোণা বড় রেলস্টেশনকে যাত্রীদের জন্য আরও পরিবেশবান্ধব করে তোলার উদ্যোগের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), নেত্রকোণা জেলা কমিটি। এ কর্মসূচিতে অংশ নিয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দক্ষিণ পাশে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সহধর্মিণী ডা. লুৎফা হক।

বাপা, নেত্রকোণা জেলা কমিটির উদ্যোগে এর আগে রেলস্টেশন এলাকায় দেশীয় প্রজাতির জারুল ও সোনালু গাছের চারা রোপণ করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। ধারাবাহিক এ উদ্যোগের মাধ্যমে রেলস্টেশন এলাকায় সবুজায়ন বাড়ানো এবং পরিবেশবান্ধব পরিসর গড়ে তোলার চেষ্টা করছে সংগঠনটি।বাপার নেত্রকোণা জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্টেশন এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে অক্সিজেন সরবরাহে সহায়তা করার পাশাপাশি এলাকার সৌন্দর্য বৃদ্ধির প্রত্যাশা রয়েছে। যাত্রীদের জন্য রেলস্টেশনকে আরও পরিবেশবান্ধব করে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

এদিকে, ডা. লুৎফা হক নেত্রকোণা জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আওতায় অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বছর বয়সী উদীয়মান খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাঁদের খোঁজখবর নেন এবং খেলাধুলার উন্নয়ন ও খেলোয়াড়দের অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ এবং তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করার এসব উদ্যোগের মাধ্যমে পরিবেশবান্ধব ও ক্রীড়াবান্ধব সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাপা, নেত্রকোণা জেলা কমিটি।


More News Of This Category