• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Headline
তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত চিলমারীতে গ্রীন ভয়েসের মেধামূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ বাপার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নিল গ্রীন ভয়েস যবিপ্রবি শাখা পদ্মকুড়ি গ্রামে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ গ্রীন ভয়েস প্রধান সমন্বয়কের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গৌরনদী উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক ফুটপ্রিন্ট ম্যাপিংয়ের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের উপহার ও দিকনির্দেশনা গৌরনদীতে গ্রীন ভয়েসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জে নৌকা পেলেন জিয়া,ওদুদ

Reporter Name
Update : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে নৌকা পেলেন জিয়া,ওদুদ

রাজশাহী সংবাদ ডেস্ক
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া ৬টি সংসদীয় আসনের উপনির্বাচনে তিনটিতে প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বাকি তিনটির দুটিতে প্রার্থী দেবে ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদ। আর বাকি আসনটি থাকবে উন্মুক্ত। রোববার রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খবর: নিউজবাংলা
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, যে তিনটি আসনে আওয়ামী লীগের প্রার্থী দেয়া হয়েছে সেগুলো হলো বগুড়া-৬ আসনে রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মু. জিয়াউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আব্দুল ওদুদ।
এ ছাড়া ঠাকুরগাঁও-৩ আসনে ওয়ার্কার্স পার্টি ও বগুড়া-৪ আসনে জাসদ প্রার্থী দেবে। আর ব্রাহ্মণবাড়িয়া-২ আসন উন্মুক্ত রাখা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছিলেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। সে লক্ষ্যে তিনি আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় গণসংযোগও চালিয়ে আসছিলেন।
স্থানীয় সাধারণ মানুষও মাহিয়া মাহিকে নিয়ে বেশ আগ্রহ দেখাচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি।
অবশ্য ক্ষমতাসীন দলটির স্থানীয় নেতা-কর্মীরা মাহির বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তাদের বক্তব্য, দলে মাহির ত্যাগ, শ্রম, অবদান, সংগ্রাম কোনোটাই নেই। পোড় খাওয়া নেতা-কর্মীরা এমন কাউকে দল মনোনীত প্রার্থী হিসেবে মেনে নেবেন না।
মাহির পাশাপাশি এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমানসহ বেশ কয়েকজন। শেষ পর্যন্ত জিয়াউর রহমানই মনোনয়ন পেয়েছেন। তিনি ২০০৮ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।


More News Of This Category