• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Headline
তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত চিলমারীতে গ্রীন ভয়েসের মেধামূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ বাপার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নিল গ্রীন ভয়েস যবিপ্রবি শাখা পদ্মকুড়ি গ্রামে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ গ্রীন ভয়েস প্রধান সমন্বয়কের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গৌরনদী উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক ফুটপ্রিন্ট ম্যাপিংয়ের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের উপহার ও দিকনির্দেশনা গৌরনদীতে গ্রীন ভয়েসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

আম বাগান পরিচর্যায় ব্যস্ত পুঠিয়ার চাষিরা

Reporter Name
Update : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

আম বাগান পরিচর্যায় ব্যস্ত পুঠিয়ার চাষিরা

আবু হাসাদ
রাজশাহীর পুঠিয়া উপজেলার আম গাছে মুকুল আসতে এখনো কয়েক মাস দেরি। মাঘ শেষ হওয়া মাত্র ফাল্লুনের গরম বাতাসে প্রায় সকল আম গাছে মুকুল আসবে। কিন্তু এরই মাঝে শুরু হয়ে গেছে পুঠিয়ার আম চাষিদের আগাম আম বাগান পরিচর্যা।
মুকুল আসার আগ মুহূর্তে গাছের বাড়তি যত্নের প্রয়োজন হয়। তাই ছোট-বড় আম বাগান পরিচর্যায় চাষিরা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। তারা বাগানের আগাছা পরিষ্কার করে সেচ, সার দিচ্ছেন। পোকা দমনে স্প্রে করছেন কীটনাশক। এতে পোকা যেমন দূর হবে, তেমনি গাছে দেখা দেবে স্বাস্থ্যকর মুকুল। এতে করে ফলন ভাল আসবে।
পুঠিয়ায় যে সকল আম উৎপাদন হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল,ফজলি, লখনা, গোপালভোগ, আশ্বিনা, হিমসাগর, দুধসর, কালীভোগ, তোতাপরী, আম রুপালিসহ শতাধিক বেশি জাতের আম চাষ করা হয়ে থাকে। দিন দিন চাষিরা আম চাষে আরো আগ্রহী হয়ে উঠছেন। তারা সব সময় কৃষি অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী বাগানের পরিচর্চা করে থাকেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, পুঠিয়া উপজেলায় নতুন ও পুরাতন মিলে প্রায় সাড়ে ১০শ’ হেক্টোর জমিতে আম বাগান রয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ২২ হেক্টোর বেশী জমি।
ভালুকগাছির আম চাষি রফিকুল ইসলাম জানান, গাছের সাথে থাকা পরকাসাগুলো কেটে এবং গাছের গোড়ায় সার-ভিটামিন জাতীয় ওষুধ দিয়ে বাগানের গাছগুলো পরিচর্যা শুরু করেছি। সামনের দিকে যাচ্ছে গাছগুলোতে আমের ভালো মুকুল পাওয়া যায় সে আশায়। আর আবহাওয়া অনুকূলে থাকলে ভাল ফলন হবে।
এ ব্যপারে উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বর্তমানে চাষিরা অনেক বেশি সচেতন। তারা সবসময় আমাদের মাঠ পর্যায়ের যারা কাজ করে তাদের থেকে পরামর্শ নেন এবং সে পরামর্শ মোতাবেক গাছের পরিচর্যা করেন। আবহাওয়া অনুকূলে থাকলে গতবছরের থেকে এবার ভালো আমের বাম্পার ফলন আশা করা যায়।


More News Of This Category