• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Headline
তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত চিলমারীতে গ্রীন ভয়েসের মেধামূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ বাপার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নিল গ্রীন ভয়েস যবিপ্রবি শাখা পদ্মকুড়ি গ্রামে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ গ্রীন ভয়েস প্রধান সমন্বয়কের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গৌরনদী উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক ফুটপ্রিন্ট ম্যাপিংয়ের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের উপহার ও দিকনির্দেশনা গৌরনদীতে গ্রীন ভয়েসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

নওগাঁয় ভুয়া নিয়োগপত্রসহ প্রতারক চক্রের হোতা আটক

Reporter Name
Update : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

নওগাঁয় ভুয়া নিয়োগপত্রসহ প্রতারক চক্রের হোতা আটক

নওগাঁ প্রতিনিধি
চাকুরির প্রলোভন দেখিয়ে ও ভূয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া মোঃ আব্দুল হান্নান (৫৫) নামের এক প্রতারক চক্রের মূলহোতাকে আটক করেছে র‌্যাব।
র‌্যাব-৫, সিপিসি-৩ জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে শনিবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে জয়পুরহাট জেলার সদর থানার নতুনহাট এলাকায় অভিযান চালিয়ে ২টি ভূয়া নিয়োগপত্র ও ২টি ভুয়া সীলসহ জেলার সদর থানার তেঘরবিশা গ্রামের মোঃ ইদ্রিস আলীর ছেলেকে আটক করা হয়।
র‌্যাব আরও জানান, আব্দুল হান্নান ৫ জনের একটি সিন্ডিকেটের মূলহোতা যেখানে ২০১৫ সাল থেকে সবাই দরিদ্র লোকদের সাথে প্রতারণামূলক কর্মকান্ড করে আসছে। তারা অবৈধ নিয়োগের মিথ্যা আশা দিয়ে এবং কখনও কখনও ভূয়া নিয়োগপত্র প্রদান করে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। তিনি ২০২১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে এক প্রার্থীর কাছ থেকে সাড়ে ৫ লক্ষ টাকা নিয়ে তাকে ভুয়া নিয়োগপত্র দেন। পরে ওই পদে যোগ দিতে যাওয়ার সময় দুই প্রার্থী তাদের ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন।


More News Of This Category