• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Headline
তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত চিলমারীতে গ্রীন ভয়েসের মেধামূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ বাপার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নিল গ্রীন ভয়েস যবিপ্রবি শাখা পদ্মকুড়ি গ্রামে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ গ্রীন ভয়েস প্রধান সমন্বয়কের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গৌরনদী উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক ফুটপ্রিন্ট ম্যাপিংয়ের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের উপহার ও দিকনির্দেশনা গৌরনদীতে গ্রীন ভয়েসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

নওগাঁয় ৫শ ৯ মন ভেজাল গুড় ধ্বংস, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

নওগাঁয় ৫শ ৯ মন ভেজাল গুড় ধ্বংস, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে র‌্যাব ও জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি ও বিক্রি করার অপরাধে ৪ গুড় ব্যবসায়ীকে ১লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে ভেজাল তৈরির উপকরণসহ ৫শ ৯ মন গুড় ধ্বংস করেন।
জানা যায়, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রুবেল আহমেদের নেতৃত্বে ৫শ ৯মন ভেজাল গুড়, ১শ ৭৪মন চিনির শিরা, ৬ কেজি ক্ষতিকর রং, ২কেজি হাইড্রোজেনসহ অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদন এবং বিপনন করার অপরাধে “বুলেট গুড় কারখানা” এর মালিক মোঃ বুলেট হোসেনকে ৩০ হাজার টাকা, ‘আমজাদ গুড় ঘর’ এর মালিক প্রদীপ মন্ডলকে ৩০ হাজার টাকা, “মালেক গুড় ঘর” এর মালিক মালেককে ২০ হাজার টাকা, ‘জামাল গুড়ের আড়ৎ’ এর মালিক জামাল হোসেনকে ৮০ হাজার টাকাসহ মোট ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করেন এবং উক্ত ভেজাল গুড়সহ ভেজাল গুড় তৈরীর উপাদানসমূহ ধ্বংস করেন।
র‌্যাব আরও জানান, উক্ত ৪টি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদন ও বিক্রি করতো বলে জনসম্মুখে স্বীকার করেন।


More News Of This Category