• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
Headline
তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত চিলমারীতে গ্রীন ভয়েসের মেধামূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ বাপার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নিল গ্রীন ভয়েস যবিপ্রবি শাখা পদ্মকুড়ি গ্রামে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ গ্রীন ভয়েস প্রধান সমন্বয়কের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গৌরনদী উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক ফুটপ্রিন্ট ম্যাপিংয়ের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের উপহার ও দিকনির্দেশনা গৌরনদীতে গ্রীন ভয়েসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

রাসিক নির্বাচনে ১৪৩ জনের মনোনয়নপত্র জমা, মেয়র প্রার্থী ৪

Reporter Name
Update : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটযুদ্ধে অংশ নিতে ১৪৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ১২৩ জন ও সংরক্ষিত নারী আসনে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। নির্ধারিত সময় শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান রাজশাহী সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. দেলোয়ার হোসেন।
তিনি বলেন, সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র তুলেছিলেন চারজন। এরমধ্যে ২১ মে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির সমর্থিত সাইফুল ইসলাম। ২২ মে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন, ২৩ তারিখ সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী মুরশিদ আলম এবং দুপুরে জাকের পার্টি সমর্থিত লতিফ আনোয়ার মনোনয়নপত্র জমা দেন ।
তিনি আরো বলেন, নগরীর ৩০ ওয়ার্ডে কাউন্সিলর পদের জন্য মনোনয়ন তুলেছিলেন ১৪২ জন। এর মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন ১২৩ জন। সংরক্ষিত দশটি নারী আসনের জন্য মনোনয়নপত্র উত্তোলন হয় ৪৭ টি, দাখিল হয়েছে ৪৬ টি।
রিটার্নিং কর্মকর্তা বলেন, সিটি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ২৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ জুন। প্রতীক বরাদ্দ ২ জুন। ২১ জুন অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। রাজশাহী সিটি কর্পোরেশনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন।

 


More News Of This Category