• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
Headline
তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত চিলমারীতে গ্রীন ভয়েসের মেধামূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ বাপার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নিল গ্রীন ভয়েস যবিপ্রবি শাখা পদ্মকুড়ি গ্রামে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ গ্রীন ভয়েস প্রধান সমন্বয়কের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গৌরনদী উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক ফুটপ্রিন্ট ম্যাপিংয়ের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের উপহার ও দিকনির্দেশনা গৌরনদীতে গ্রীন ভয়েসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

গ্রীন ভয়েসের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রতিনিধি
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

গ্রীন ভয়েসের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজন ছিল প্রাণবন্ত, উৎসবমুখর এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছিল অনন্য।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির ছাত্র উপদেষ্টা ইয়াসিন আরাফাত রাফি সরকার, সভাপতি অনিক সরকার, এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন এসআই শুভ, দ্বিতীয় স্থান লাভ করেন রাফি ভাই এবং তৃতীয় স্থান অধিকার করেন সৌরভ। এছাড়া কুইজ প্রতিযোগিতায় প্রথম হন মোঃ মামুন হাসান, দ্বিতীয় স্থান লাভ করেন আব্দুল্লাহ আল মামুন এবং তৃতীয় হন শামীম। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, গ্রীন ভয়েস শুধু একটি সংগঠন নয়, এটি দায়িত্ব ও ভালোবাসার জায়গা। পরিবেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আজকের এই আয়োজন প্রমাণ করে সম্মিলিত প্রচেষ্টায় আরও বড় ও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

সাবেক সভাপতি তাঁর বক্তব্যে বলেন, গ্রীন ভয়েসের প্রতিটি সাফল্যের পেছনে সদস্যদের আন্তরিকতা ও পরিশ্রম রয়েছে। নতুন প্রজন্ম এই সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে সকল সদস্য ও অংশগ্রহণকারীদের প্রতি গ্রীন ভয়েস পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।


More News Of This Category