• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
Headline
তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত চিলমারীতে গ্রীন ভয়েসের মেধামূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ বাপার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নিল গ্রীন ভয়েস যবিপ্রবি শাখা পদ্মকুড়ি গ্রামে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ গ্রীন ভয়েস প্রধান সমন্বয়কের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গৌরনদী উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক ফুটপ্রিন্ট ম্যাপিংয়ের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের উপহার ও দিকনির্দেশনা গৌরনদীতে গ্রীন ভয়েসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের পরিচ্ছন্নতা অভিযান ও পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন

Reporter Name
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়াতে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রোববারের এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসসংলগ্ন পাহাড়ি এলাকার পার্শ্ববর্তী স্থান থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ক্যাম্পাসসংলগ্ন স্থানীয় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে পরিবেশ রক্ষায় করণীয় এবং যত্রতত্র ময়লা না ফেলার বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক।এ সময় গ্রীন ভয়েস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অনিক সরকার উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনের বিভিন্ন সম্পাদকীয় দায়িত্বে থাকা নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ি পরিবেশ রক্ষায় সাধারণ শিক্ষার্থী এবং স্থানীয় ব্যবসায়ীদের সচেতন হওয়া জরুরি। পরিবেশ রক্ষায় গ্রীন ভয়েসের এ ধরনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


More News Of This Category