• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
Headline
তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত চিলমারীতে গ্রীন ভয়েসের মেধামূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ বাপার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নিল গ্রীন ভয়েস যবিপ্রবি শাখা পদ্মকুড়ি গ্রামে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ গ্রীন ভয়েস প্রধান সমন্বয়কের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গৌরনদী উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক ফুটপ্রিন্ট ম্যাপিংয়ের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের উপহার ও দিকনির্দেশনা গৌরনদীতে গ্রীন ভয়েসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

গাছের প্রতি নিষ্ঠুরতা বন্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের ‘পেরেক উত্তোলন’ কর্মসূচি

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

গাছ বাঁচাতে এবং পরিবেশ রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। একটি সবুজ ও প্রাণবন্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে গতকাল ১২ মে (২০২৬) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে “গাছ থেকে পেরেক উত্তোলন ও সচেতনতা কর্মসূচি” অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।

গাছের গায়ে পেরেক ঠুকে ব্যানার বা ফেস্টুন লাগানোর ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হয় এবং অনেক সময় গাছ মরে যায়। গাছের প্রতি এই নীরব নিষ্ঠুরতা বন্ধ করতে এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতেই গ্রীন ভয়েস এই ছোট্ট অথচ তাৎপর্যপূর্ণ প্রয়াস গ্রহণ করে। কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের সদস্যরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পাসের বিভিন্ন গাছে লাগানো পেরেক ও ক্ষতিকর বস্তুগুলো সযত্নে অপসারণ করেন।

আয়োজক ও অংশগ্রহণকারী সদস্যরা সকলকে আহ্বান জানিয়ে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি গাছের যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আসুন, আমরা গাছের প্রতি এমন নিষ্ঠুরতা বন্ধ করি এবং সবাই মিলে সচেতন হয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ে তুলি। গ্রীন ভয়েসের এই ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগ ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


More News Of This Category