• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Headline
ভর্তি পরীক্ষার্থীদের পাশে গ্রীন ভয়েস: প্লাস্টিকমুক্ত সেবায় মানবিক দৃষ্টান্ত বাপা ও ক্যাবের আয়োজনে জ্বালানি রূপান্তরে ন্যায্য বিনিয়োেগ ও জনস্বার্থ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নতুন নেতৃত্বে কুড়িগ্রাম গ্রীন ভয়েস, সভাপতি-নূরনবী, সাধারণ সম্পাদক-তহ্নি বণিক ও সাংগঠনিক সম্পাদক-স্বপ্ন হাবিপ্রবিতে গ্রীন ভয়েসের উদ্যোগে ইফতার ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ গ্রীন ভয়েস গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি: সভাপতি জয়, সাধারণ সম্পাদক উৎস ও সাংগঠনিক সম্পাদক সুমাইয়া উলিপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গ্রীন ভয়েসের পরিবেশ পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নতুন কমিটি ঘোষণা পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্রীন ভয়েস, দিনাজপুর সরকারি কলেজ শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার উদ্যোগে আলোচনা সভা, দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বহ্নিশিখার ৭ দিনব্যাপী নারীদের আত্মরক্ষা প্রশিক্ষণ

Reporter Name
Update : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

ময়মনসিংহ প্রতিনিধি:
আত্মরক্ষা মানে শুধু শারীরিক আঘাত থেকে নিজেকে বাঁচানো নয়—এমন ধারণা থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নারীদের জন্য ৭ দিনব্যাপী আত্মরক্ষা প্রশিক্ষণের আয়োজন করেছে সংগঠন ‘বহ্নিশিখা’। প্রশিক্ষণের চতুর্থ দিনে অংশগ্রহণকারীদের উৎসাহ ও সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আয়োজকরা জানান, আত্মরক্ষা কেবল মারামারি শেখা বা বিপদের সময় হাত-পা চালানোর বিষয় নয়; বরং নিজের শরীর, মন ও আত্মসম্মানকে সব ধরনের সহিংসতা ও অন্যায়ের বিরুদ্ধে সুরক্ষিত রাখার সক্ষমতা তৈরি করাই এর মূল লক্ষ্য। প্রতিদিন নারীরা যে কটু কথা, অবহেলা, সামাজিক চাপ, ভয় ও মানসিক ক্লান্তির মুখোমুখি হন, তা মোকাবিলায় প্রয়োজন মানসিক দৃঢ়তা, সচেতনতা এবং আত্মবিশ্বাস—এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই সাজানো হয়েছে প্রশিক্ষণ কার্যক্রম।

৭ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা শিখছেন—বিপদের মুহূর্তে ঠান্ডা মাথায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া, আত্মবিশ্বাসের সঙ্গে নিজের কথা বলা, শরীরকে ফিট ও সক্রিয় রাখা, ‘না’ বলতে শেখা, মানসিক চাপ সামলানো এবং নিজের শারীরিক ও মানসিক নিরাপত্তা নিজেই নিশ্চিত করার কৌশল।
বহ্নিশিখার পক্ষ থেকে জানানো হয়, এই প্রশিক্ষণের মাধ্যমে নারীদের নিজের শরীরের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা, নিয়মিত শরীরচর্চার অভ্যাস তৈরি এবং আত্মবিশ্বাস বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। আয়োজকদের বিশ্বাস, একজন নারী আত্মবিশ্বাসী হয়ে উঠলে তিনিই নিজের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হন।
প্রশিক্ষণের বিভিন্ন মুহূর্তের স্থিরচিত্রে অংশগ্রহণকারীদের অনুশীলন, দলগত কার্যক্রম ও আত্মরক্ষা কৌশল রপ্ত করার দৃশ্য ধরা পড়েছে। প্রশিক্ষণটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category