• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
Headline
তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত চিলমারীতে গ্রীন ভয়েসের মেধামূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ বাপার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নিল গ্রীন ভয়েস যবিপ্রবি শাখা পদ্মকুড়ি গ্রামে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ গ্রীন ভয়েস প্রধান সমন্বয়কের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গৌরনদী উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক ফুটপ্রিন্ট ম্যাপিংয়ের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের উপহার ও দিকনির্দেশনা গৌরনদীতে গ্রীন ভয়েসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

পবিত্র রমজানে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি, নিরাপদতা ও ঝুঁকি মোকাবেলায় নাগরিক দাবি -শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

১৮ ফেব্রুয়ারী, ২০২৬, বুধবার, সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হল রুমে পরিবেশবাদী ও নাগরিক সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বিসেফ ফাউন্ডেশন, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও শিসউক এর যৌথ উদ্যোগে ‘পবিত্র রমজানে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি, নিরাপদতা ও ঝুঁকি মোকাবেলায় নাগরিক দাবি -শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাপা’র সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, জনাব মো. আলমগীর কবির এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সুচনা বক্তব্য প্রদান করেন শিসউক এর নির্বাহী পরিচালক জনাব শাকিউল মিল্লাত মোর্শেদ এবং মুল প্রবন্ধ উপস্থাপন করেন বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক, জনাব আতাউর রহমান মিটন।

সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোচনা করেন, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর প্রেসিডেন্ট সাবেক সচিব জনাব এ. এইচ. এম. সফিকুজ্জামান, ক্যাব এর সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির এবং বিসেফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সিইও জনাব, রেজাউল করিম সিদ্দিক প্রমূখ।


More News Of This Category