• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Headline
ভর্তি পরীক্ষার্থীদের পাশে গ্রীন ভয়েস: প্লাস্টিকমুক্ত সেবায় মানবিক দৃষ্টান্ত বাপা ও ক্যাবের আয়োজনে জ্বালানি রূপান্তরে ন্যায্য বিনিয়োেগ ও জনস্বার্থ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নতুন নেতৃত্বে কুড়িগ্রাম গ্রীন ভয়েস, সভাপতি-নূরনবী, সাধারণ সম্পাদক-তহ্নি বণিক ও সাংগঠনিক সম্পাদক-স্বপ্ন হাবিপ্রবিতে গ্রীন ভয়েসের উদ্যোগে ইফতার ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ গ্রীন ভয়েস গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি: সভাপতি জয়, সাধারণ সম্পাদক উৎস ও সাংগঠনিক সম্পাদক সুমাইয়া উলিপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গ্রীন ভয়েসের পরিবেশ পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নতুন কমিটি ঘোষণা পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্রীন ভয়েস, দিনাজপুর সরকারি কলেজ শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার উদ্যোগে আলোচনা সভা, দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠ প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।  এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) ইবি শাখার আহব্বায়ক এস এম সুইট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার মুখ্য সংগঠক মো. গোলাম রব্বানী। বর্তমান সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন সাধারণ সম্পাদক মিলন রানা সহ অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি রিপোর্টর্স ইউনিটি, প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সাংবাদিকবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, এ আয়োজন ছিল দোয়া, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বন্ধনে একসাথে আমরা মিলিত হওয়ার ছোট্ট প্রয়াস। সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার মাহফিলটি প্রাণবন্ত হয়ে ওঠে। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়, যেখানে দেশ, জাতি ও শিক্ষার্থীদের মঙ্গল কামনা করা হয়।

এই আয়োজনের মাধ্যমে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হয়েছে এবং আগামী দিনের পথচলায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। আপনারা যারা এই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ইফতার শেষে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। মাহফিলে সংগঠনটির সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category