• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
Headline
তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত চিলমারীতে গ্রীন ভয়েসের মেধামূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ বাপার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নিল গ্রীন ভয়েস যবিপ্রবি শাখা পদ্মকুড়ি গ্রামে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ গ্রীন ভয়েস প্রধান সমন্বয়কের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গৌরনদী উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক ফুটপ্রিন্ট ম্যাপিংয়ের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের উপহার ও দিকনির্দেশনা গৌরনদীতে গ্রীন ভয়েসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

যুক্তিতে সাজাই প্রকৃতি’: রাবিতে গ্রীন ভয়েসের পরিবেশ বিষয়ক বিতর্ক শুরু

Reporter Name
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

“যুক্তিতে সাজাই প্রকৃতি, রহিবে আগামী সুন্দর সৃষ্টি”—এই সময়োপযোগী স্লোগানকে ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে পরিবেশ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা। গ্রীন ভয়েস রাবি শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হল মুক্তমঞ্চে আয়োজিত এই প্রতিযোগিতার প্রথম দিনের কার্যক্রম অত্যন্ত সফল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।

জলবায়ু পরিবর্তন রোধ ও পরিবেশ রক্ষার তাগিদে বিভিন্ন হল থেকে আসা বিতার্কিকদের তথ্যনির্ভর ও প্রাণবন্ত যুক্তির লড়াই ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থীদের চমৎকার উপস্থাপনা ও তীক্ষ্ণ যুক্তিখণ্ডন উপস্থিত দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। আয়োজকরা মনে করেন, এই আয়োজনের মধ্য দিয়ে আরও একবার প্রমাণিত হলো যে, পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে যুক্তির চর্চা ও এ ধরনের সুস্থ বিতর্কের কোনো বিকল্প নেই।

প্রথম দিনের এই চমৎকার ও সফল আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারী বিতার্কিক এবং উপস্থিত থেকে যারা পুরো আয়োজনটিকে উৎসাহিত করেছেন, তাদের সবার প্রতি গ্রীন ভয়েস রাবি শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। আগামী দিনগুলোতেও এমন গঠনমূলক আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পাসে সবুজের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।


More News Of This Category