• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
Headline
তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত চিলমারীতে গ্রীন ভয়েসের মেধামূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ বাপার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নিল গ্রীন ভয়েস যবিপ্রবি শাখা পদ্মকুড়ি গ্রামে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ গ্রীন ভয়েস প্রধান সমন্বয়কের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গৌরনদী উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক ফুটপ্রিন্ট ম্যাপিংয়ের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের উপহার ও দিকনির্দেশনা গৌরনদীতে গ্রীন ভয়েসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়: সরকারি টিচার্স ট্রেনিং কলেজে গ্রীন ভয়েসের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

Reporter Name
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে (টিটিসি) এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’। সংগঠনটির সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শাখার উদ্যোগে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ক্যাম্পাসে একটি ঔষধি গুণাগুণ সমৃদ্ধ নিমগাছ রোপণের মাধ্যমে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা হয়।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এই সার্বজনীন সত্যকে ধারণ করে এবং স্বাস্থ্য সুরক্ষা ও বায়ুদূষণ রোধে নিমের অপরিসীম গুরুত্ব বিবেচনা করেই এবারের আয়োজনে নিমগাছ রোপণকে প্রাধান্য দেওয়া হয়েছে।

প্রকৃতি রক্ষার এই মহতি উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সম্পূর্ণ কার্যক্রমটিকে সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত সকল ‘সবুজ বন্ধু’ ও নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকদের প্রতি গ্রীন ভয়েস, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

“যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে” এই শাশ্বত চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামী দিনেও ক্যাম্পাস এবং এর আশপাশের পরিবেশে এমন সবুজায়ন ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।


More News Of This Category