• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
Headline
তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত চিলমারীতে গ্রীন ভয়েসের মেধামূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ বাপার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নিল গ্রীন ভয়েস যবিপ্রবি শাখা পদ্মকুড়ি গ্রামে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ গ্রীন ভয়েস প্রধান সমন্বয়কের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গৌরনদী উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক ফুটপ্রিন্ট ম্যাপিংয়ের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের উপহার ও দিকনির্দেশনা গৌরনদীতে গ্রীন ভয়েসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বহ্নিশিখার আত্মরক্ষা প্রশিক্ষণ এর সনদ বিতরণ সম্পন্ন

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর নারী ও শিশু অধিকার বিষয়ক অঙ্গসংগঠন ‘বহ্নিশিখা’-এর উদ্যোগে আয়োজিত ৭ দিনব্যাপী ‘আত্মরক্ষার কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ’ সম্পন্ন হয়েছে। গত বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অডিটোরিয়ামে এই কর্মসূচির সমাপনী উপলক্ষে এক আনন্দঘন পরিবেশে সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গ্রীন ভয়েস জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পারিকা মোস্তফা পুণ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর কবির বলেন, “বর্তমান সময়ে নারীর আত্মরক্ষা, আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মরক্ষার কৌশল শেখার পাশাপাশি নারীদের সামাজিক সচেতনতা ও অধিকার সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পেলে তারা পরিবার, সমাজ ও রাষ্ট্রে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।” এ সময় তিনি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গ্রীন ভয়েস তেজগাঁও কলেজ শাখা এবং হাবিবুল্লাহ বাহার কলেজ শাখার নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের সংগঠক, শিক্ষার্থী এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে ৭ দিনব্যাপী এই বিশেষ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়। এরপর প্রশিক্ষণার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নারী ও শিশুদের অধিকার রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দক্ষতা ও নেতৃত্ব বিকাশে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক ও সক্ষমতা উন্নয়নমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করবে ‘গ্রীন ভয়েস’ ও ‘বহ্নিশিখা’।


More News Of This Category