• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
Headline
তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত চিলমারীতে গ্রীন ভয়েসের মেধামূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ বাপার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নিল গ্রীন ভয়েস যবিপ্রবি শাখা পদ্মকুড়ি গ্রামে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ গ্রীন ভয়েস প্রধান সমন্বয়কের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গৌরনদী উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক ফুটপ্রিন্ট ম্যাপিংয়ের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের উপহার ও দিকনির্দেশনা গৌরনদীতে গ্রীন ভয়েসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

পরিবেশ যোদ্ধা তৈরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের সদস্য সংগ্রহ ক্যাম্পেইনের দ্বিতীয় দিনের কার্যক্রম

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

তরুণদের পরিবেশ রক্ষার আন্দোলনে সম্পৃক্ত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন এলাকায় গ্রীন ভয়েসের সদস্য সংগ্রহ ক্যাম্পেইনের দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে। পরিবেশের প্রতি আগ্রহ ও ভালোবাসা থেকে নতুন সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পেইনে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি নতুন সদস্য পরিবেশ রক্ষার আন্দোলনে নতুন সম্ভাবনা ও নতুন দায়িত্বের প্রতীক। একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এ ধরনের সদস্য সংগ্রহ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি নতুন সদস্য পরিবেশ রক্ষার আন্দোলনে নতুন সম্ভাবনা ও নতুন দায়িত্বের প্রতীক। একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এ ধরনের সদস্য সংগ্রহ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রীন ভয়েসের আহ্বায়ক শামিমা মাহাবুব ডলি, সদস্য মো. আবু শোয়াইব ও আহমাদ আল আরাক এবং গ্রীন ভয়েসের সহ-সমন্বয়ক ফাহমিদা নাজনীন তিতলি।

গ্রীন ভয়েস দেশের প্রথম পরিবেশবাদী যুব সংগঠন হিসেবে ২০০৫ সালে ‘যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে’ স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় সমন্বয়ক মো. আলমগীর কবিরের নেতৃত্বে যাত্রা শুরু করে। শুরুতে বিশ্ববিদ্যালয়পড়ুয়া কয়েকজন তরুণকে নিয়ে সংগঠনটির কার্যক্রম শুরু হলেও পরিবেশ সচেতনতার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ধীরে ধীরে তরুণদের মধ্যে সংগঠনটির কার্যক্রম বিস্তৃত হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন জেলা , উপজেলা,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকৃতি, পরিবেশ ও মানুষের জীবন রক্ষার অঙ্গীকার নিয়ে তরুণদের আরও বেশি সম্পৃক্ত করে পরিবেশ রক্ষার আন্দোলনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই সদস্য সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংগঠনটি।


More News Of This Category