• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
Headline
তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত চিলমারীতে গ্রীন ভয়েসের মেধামূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ বাপার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নিল গ্রীন ভয়েস যবিপ্রবি শাখা পদ্মকুড়ি গ্রামে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ গ্রীন ভয়েস প্রধান সমন্বয়কের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গৌরনদী উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক ফুটপ্রিন্ট ম্যাপিংয়ের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের উপহার ও দিকনির্দেশনা গৌরনদীতে গ্রীন ভয়েসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

সদস্য সংগ্রহের দ্বিতীয় দিনে তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের ক্লাস ক্যাম্পেইন

Reporter Name
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

প্রকৃতিপ্রেমী ও পরিবেশসচেতন তরুণদের পরিবেশ রক্ষার আন্দোলনে যুক্ত করতে গ্রীন ভয়েস, তেজগাঁও কলেজ শাখার সদস্য সংগ্রহ ক্যাম্পেইনের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এদিন ক্যাম্পাসের বিভিন্ন শ্রেণিকক্ষ ও সদস্য সংগ্রহ বুথে শিক্ষার্থীদের সঙ্গে পরিবেশ নিয়ে কথা বলেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

ক্যাম্পেইনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবীরা ক্লাসে ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের কাছে পরিবেশ সংরক্ষণ ও সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার বার্তা পৌঁছে দেন। পাশাপাশি মূল রেজিস্ট্রেশন বুথে নতুন সদস্য হওয়ার আগ্রহী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দ্বিতীয় দিনের কার্যক্রমেও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের উৎসাহিত করেছে। যারা নতুন করে গ্রীন ভয়েসের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের সংগঠনের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে।

গ্রীন ভয়েস, তেজগাঁও কলেজ শাখার পক্ষ থেকে বলা হয়, শ্রেণিকক্ষ থেকে শুরু হওয়া পরিবেশ সচেতনতার বার্তা আরও বিস্তৃত করে পুরো সমাজে ছড়িয়ে দিতে তারা কাজ করে যাবে। তরুণদের সম্মিলিত অংশগ্রহণে একটি সবুজ ও টেকসই পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ও পুনর্ব্যক্ত করা হয়।


More News Of This Category