• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
Headline
তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত চিলমারীতে গ্রীন ভয়েসের মেধামূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ বাপার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নিল গ্রীন ভয়েস যবিপ্রবি শাখা পদ্মকুড়ি গ্রামে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ গ্রীন ভয়েস প্রধান সমন্বয়কের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গৌরনদী উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক ফুটপ্রিন্ট ম্যাপিংয়ের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের উপহার ও দিকনির্দেশনা গৌরনদীতে গ্রীন ভয়েসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

নেত্রকোণায় গ্রীন ভয়েস ও বাপার যৌথ পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেত্রকোণা জেলা শাখার আমন্ত্রণে গ্রীন ভয়েস নেত্রকোণা জেলা সমন্বয়ক, নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখা এবং নেত্রকোণা সরকারি কলেজ শাখার প্রতিনিধিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও যৌথ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় নেত্রকোণা জেলার পরিবেশ ও সামাজিক কার্যক্রমকে আরও বিস্তৃত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে গ্রীন ভয়েসের পরিবেশবান্ধব ও সামাজিক কার্যক্রম জেলার প্রতিটি উপজেলা এবং গ্রাম পর্যায়ে কীভাবে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

আলোচনায় স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করার বিভিন্ন দিক উঠে আসে। পাশাপাশি গ্রীন ভয়েসের জেলা, বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার কার্যক্রমকে উপজেলা ও গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

গ্রীন ভয়েসের পরিবেশবান্ধব ও সামাজিক কার্যক্রমের উদ্যোগে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন বাপা নেত্রকোণা জেলা শাখার প্রতিনিধিরা। পরিবেশ সুরক্ষায় গ্রীন ভয়েসের যেকোনো কার্যক্রমে পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের কথাও জানান তারা।

সভায় অংশগ্রহণকারীরা নেত্রকোণায় পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।


More News Of This Category