• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
Headline
তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত চিলমারীতে গ্রীন ভয়েসের মেধামূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ বাপার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নিল গ্রীন ভয়েস যবিপ্রবি শাখা পদ্মকুড়ি গ্রামে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ গ্রীন ভয়েস প্রধান সমন্বয়কের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গৌরনদী উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক ফুটপ্রিন্ট ম্যাপিংয়ের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের উপহার ও দিকনির্দেশনা গৌরনদীতে গ্রীন ভয়েসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে রাস্তা নির্মাণ বন্ধের দাবিতে বাপার ৭ দফা

Reporter Name
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে রাস্তা নির্মাণ বন্ধ এবং হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। শুক্রবার সকাল ১১টায় ধানমন্ডিতে জেডিয়া ফাউন্ডেশনের জেডিয়া টাওয়ারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাপার সহ-সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর কবিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাপা কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও নগরবিদ স্থপতি ইকবাল হাবিব, সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস, বাপা কক্সবাজার জেলা শাখার সভাপতি এম. জাফর আলম দিদার, সাধারণ সম্পাদক কিরম উল্লাহ করিম এবং বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি আসাদুজ্জামান খান। এতে বাপা কেন্দ্রীয় কমিটি ও দেশের বিভিন্ন শাখার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কক্সবাজারের সমুদ্রসৈকত দেশের প্রাকৃতিক সম্পদ। অপরিকল্পিত উন্নয়ন, অবৈধ দখল, স্থাপনা নির্মাণ ও বালিয়াড়ি ধ্বংসের কারণে এর প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ হুমকির মুখে পড়ছে। বাপার সহ-সভাপতি জাকির হোসেন সাময়িক উন্নয়নের নামে প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা ধ্বংসের বিষয়ে উদ্বেগ জানান।

স্থপতি ইকবাল হাবিব বলেন, বালুর ওপর রাস্তা নির্মাণ একটি অত্যন্ত ব্যয়বহুল প্রকল্প এবং এর পেছনে বাণিজ্যিক স্বার্থ থাকতে পারে। এম. জাফর আলম দিদার বলেন, বালিয়াড়ি শুধু সৈকতের সৌন্দর্যের অংশ নয়; ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও শক্তিশালী ঢেউয়ের বিরুদ্ধে এটি উপকূলের প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা। তাঁর মতে, বালিয়াড়িতে রাস্তা বা স্থাপনা নির্মাণ হলে দীর্ঘমেয়াদে উপকূলীয় ভাঙন, জীববৈচিত্র্য ধ্বংস ও পর্যটন পরিবেশের অবনতি ঘটতে পারে।

বাপার সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির সমুদ্রসৈকতের বালিয়াড়িতে রাস্তা নির্মাণের কার্যক্রমে উদ্বেগ প্রকাশ করে প্রকল্পটি বন্ধের দাবি জানান। কিরম উল্লাহ করিম হাইকোর্টের রায় ও নির্দেশনা বাস্তবায়ন এবং পরিবেশবিধ্বংসী রাস্তা নির্মাণ বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি আসাদুজ্জামান খানও বালিয়াড়িতে রাস্তা নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বালিয়াড়িতে রাস্তা নির্মাণের ফলে দীর্ঘমেয়াদে উপকূলীয় ভাঙন, জীববৈচিত্র্য ধ্বংস এবং পর্যটন পরিবেশের অবনতির ঝুঁকি রয়েছে। এ ছাড়া বালিয়াড়িতে রাস্তা নির্মাণের প্রয়োজনীয়তা ও এর সম্ভাব্য ব্যবহার নিয়েও প্রশ্ন তোলেন তারা।

মানববন্ধন থেকে সাত দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে সুগন্ধা বিচসহ সমুদ্রসৈকতের বালিয়াড়িতে চলমান রাস্তা নির্মাণ অবিলম্বে বন্ধ করা, হাইকোর্টের মামলা নম্বর ২২৬/২০১১-এর রায় ও নির্দেশনা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন, পরিবেশ মন্ত্রণালয়ের ২৩ সেপ্টেম্বর ২০২৫-এর নির্দেশনা অনুযায়ী অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ , বালিয়াড়ি উন্মুক্ত রাখতে হবে এবং বালিয়াড়ি ও উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘমেয়াদি সংরক্ষণ পরিকল্পনা গ্রহণ।

এ ছাড়া পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং কক্সবাজারে অবৈধভাবে টিলা ও পাহাড় কাটা বন্ধের দাবিও জানানো হয়।


More News Of This Category