• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Headline
তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত চিলমারীতে গ্রীন ভয়েসের মেধামূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ বাপার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নিল গ্রীন ভয়েস যবিপ্রবি শাখা পদ্মকুড়ি গ্রামে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ গ্রীন ভয়েস প্রধান সমন্বয়কের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গৌরনদী উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক ফুটপ্রিন্ট ম্যাপিংয়ের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের উপহার ও দিকনির্দেশনা গৌরনদীতে গ্রীন ভয়েসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

নারী কেলেঙ্কারি মামলায় মেয়র মামুন আবারো জেলে

Reporter Name
Update : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

নারী কেলেঙ্কারি মামলায় মেয়র মামুন আবারো জেলে

পুঠিয়া প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় নারী কেলেঙ্কারি মামলায় জামিন না মঞ্জুর করে পৌরসভার সদ্য বরখাস্তকৃত মেয়র ও বিএনপি নেতা আল মামুন খানকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার সকালে আত্নসমর্পন করে জামিনের আবেদন করলে নারী ও শিশু নির্যাতন আদালত ২ এর বিচারক হাসানুজ্জামান রিপন জামিন না মঞ্জুর করে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, সদর এলাকার একজন কলেজ ছাত্রীকে পৌরসভায় চাকুরি দেয়ার প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠে। পরে ওই ভুক্তভোগি ছাত্রী বাদী হয়ে মেয়রের নামে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনার পর মেয়র পলাতক থাকেন। পরে পুলিশ প্রযুক্তির মাধ্যমে গত ৭ সেপ্টেম্বর বরগুনা জেলার একটি স্থান থেকে মেয়র মামুনকে গ্রেপ্তার করে। এরপর তিনি থানার চুড়ান্ত প্রতিবেদন জমা না দেয়া পর্যন্ত জামিনে ছিলেন। সেই সাথে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনায় মেয়রকে গত ২২ নভেম্বর পৌরসভা আইন ২০০৯ এর ৩১ (১) ধারা অনুযায়ী নারী ও শিশু নির্যাতন আইনে অভিযুক্ত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
বাদী পক্ষের আইনজীবি ও রাস্ট্রীয় পক্ষের আইনজীবি অ্যাড. ইব্রাহিম হোসেন বলেন, অভিযুক্ত আল মামুনের জামিনের দেয়াদ গত ডিসেম্বরের শুরুতেই শেষ হয়। এরপর তিনি যথা সময়ে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি আদেশ দেন আদালত। এরপর সোমবার আদালতে হাজির করে তার পক্ষের আইনজীবি জামিনের আবেদন করেন। আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।


More News Of This Category