• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
Headline
তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত চিলমারীতে গ্রীন ভয়েসের মেধামূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ বাপার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নিল গ্রীন ভয়েস যবিপ্রবি শাখা পদ্মকুড়ি গ্রামে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ গ্রীন ভয়েস প্রধান সমন্বয়কের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গৌরনদী উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক ফুটপ্রিন্ট ম্যাপিংয়ের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের উপহার ও দিকনির্দেশনা গৌরনদীতে গ্রীন ভয়েসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারের জায়গায় মার্কেট নির্মাণ সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
Update : বুধবার, ২৪ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারের জায়গায় রাজশাহী জেলা পরিষদ কর্তৃক মার্কেট নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা।

আজ বুধবার সকাল ১০ টায় সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী জেলা কমান্ড মহানগর কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর এই উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী বিভাগীয় শহরে কেন্দ্রীয় শহীদ মিনার হিসেবে যে জায়গাটি নির্ধারণ করে দেয়া হয়েছে সেখানে জেলা পরিষদ চেয়ারম্যান একটি মার্কেট নির্মাণ করার চিন্তাভাবনা করছেন এটি মুক্তিযোদ্ধারা কোনদিনও হতে দেবে না। এই জায়গাটি নির্ধারণ আন্দোলনে মীর ইকবাল নিজেও ছিলেন অথচ জেলা পরিষদ চেয়ারম্যান হয়ে সব ভুলে গেছেন লোভের কারণে।

মানববন্ধন থেকে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি প্রদানকারী রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এর দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন। মানববন্ধনে বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা তালুকদার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাবেক মহানগর কমান্ডার আব্দুল মান্নান সহ অন্যান্যরা।


More News Of This Category