পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও তাৎপর্যকে সামনে রেখে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সামাজিক ও পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস–এর দিনাজপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে এক আন্তরিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও শিক্ষকমণ্ডলীর উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও অর্থবহ করে তোলে। উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস, দিনাজপুর সরকারি কলেজ শাখার সম্মানিত উপদেষ্টা জনাব মোঃ হামিদুর রহমান স্যার এবং জনাব মোছাঃ তাইয়েবুন নাহার ম্যাম। তাঁরা রমজানের আত্মশুদ্ধি, সংযম ও মানবকল্যাণমূলক চেতনা ধারণের আহ্বান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কেন্দ্রীয় পরিষদের কার্যনির্বাহী সদস্য ওয়াহেদ উন-নবী। তিনি সংগঠনের চলমান পরিবেশ ও সামাজিক সচেতনতা কার্যক্রম তুলে ধরে বলেন, রমজানের শিক্ষাকে ধারণ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের ৩য় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিলন এবং ৪র্থ কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাবিত হোসাইন ইমন। তাঁরা সংগঠনের অতীত কার্যক্রমের স্মৃতিচারণ করেন এবং বর্তমান নেতৃত্বের প্রতি শুভকামনা জানান।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী সদস্যরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও গ্রীন ভয়েস, দিনাজপুর সরকারি কলেজ শাখা সামাজিক, পরিবেশগত ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবে।