গ্রীন ভয়েস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের সৃজনশীলতা, দলগত কাজ, উপস্থাপনা দক্ষতা ও পরিবেশ সচেতনতার সমন্বয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রায় ১৫টি দল অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক শেখ মাজেদুল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসিন আরাফাত, মো. লিমন ইসলাম এবং ছাত্র উপদেষ্টা সাকিব সরকার।
প্রতিযোগিতায় ‘অরণ্যগাথা’ দল চ্যাম্পিয়ন হয়েছে। দলটির মেন্টর ছিলেন Lipy এবং সদস্য ছিলেন Mimra, Fariha, Misty ও Antor। ‘জলের জাগরণ’ দল প্রথম রানার-আপ এবং ‘সবুজ দিগন্ত’ দল দ্বিতীয় রানার-আপ হয়েছে।প্রথম রানার-আপ দলের মেন্টর ছিলেন Irfan এবং সদস্য ছিলেন Rahul, Tamanna ও Tanha। দ্বিতীয় রানার-আপ দলের মেন্টর ছিলেন Shuprova এবং সদস্য ছিলেন Nandita, Mithila, Shakib ও Rakib।
আয়োজনটি বাস্তবায়নে পোস্টার প্রেজেন্টেশন আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন করে। কমিটির আহ্বায়ক মো. মোস্তাকিম এবং সদস্য সচিব আলিফ আর রহমান স্বপ্নীলসহ সংশ্লিষ্টদের সহযোগিতার কথা উল্লেখ করা হয়েছে।
গ্রীন ভয়েস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আব্দুল্লাহ বিন জাহিদ জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী, মেন্টর, বিচারক এবং আয়োজনে সহযোগিতাকারীদের সম্মিলিত অংশগ্রহণে আয়োজনটি সম্পন্ন হয়েছে।