• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Headline
তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত চিলমারীতে গ্রীন ভয়েসের মেধামূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ বাপার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নিল গ্রীন ভয়েস যবিপ্রবি শাখা পদ্মকুড়ি গ্রামে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ গ্রীন ভয়েস প্রধান সমন্বয়কের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গৌরনদী উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক ফুটপ্রিন্ট ম্যাপিংয়ের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের উপহার ও দিকনির্দেশনা গৌরনদীতে গ্রীন ভয়েসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

লালমনিরহাট সরকারি কলেজে গ্রীন ভয়েসের উদ্যোগে পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

Reporter Name
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সোমবার (২৭ জুলাই) লালমনিরহাট সরকারি কলেজে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর কলেজ শাখার উদ্যোগে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আসন্ন পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্বিক উৎসাহ প্রদান এবং সহায়তার লক্ষ্যে ক্যাম্পাসে এই শিক্ষার্থীবান্ধব কর্মসূচির আয়োজন করা হয়।

গ্রীন ভয়েস লালমনিরহাট সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে প্রথম বর্ষের পরীক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।উক্ত শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য রেদোয়ান হোসেন রাঙ্গা এবং লালমনিরহাট সরকারি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এছাড়া শাখা কমিটির বর্তমান সভাপতি তাফহিমা জেন্স, সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম স্বপনসহ সংগঠনের অন্যান্য কার্যকরী সদস্যবৃন্দ এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া এ ধরনের উদ্যোগ তরুণদের পড়াশোনায় মনোযোগী হতে এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুত হতে সাহায্য করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আয়োজনের শেষাংশে গ্রীন ভয়েসের নেতৃবৃন্দের পক্ষ থেকে অনার্স প্রথম বর্ষের সকল পরীক্ষার্থীর আসন্ন পরীক্ষার সাফল্য কামনা করে আন্তরিক শুভকামনা জানানো হয়।


More News Of This Category