গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক আলমগীর কবিরের সঙ্গে গ্রীন ভয়েস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত সদস্যরা সংগঠনকে আরও গতিশীল, কার্যকর এবং জনসম্পৃক্ত করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন মতামত উপস্থাপন করেন। এ সময় প্রতিষ্ঠাতা আলমগীর কবির সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে দিকনির্দেশনা প্রদান করেন এবং পরিবেশ ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সোহান মিয়া ও সাদমান হাফিজ, সাবেক সাধারণ সম্পাদক সাকিব সরকার, বর্তমান সভাপতি আব্দুল্লাহ বিন জাহিদসহ সংগঠনের এক্সিকিউটিভ ও সাধারণ সদস্যবৃন্দ।
আলোচনা শেষে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে আরও দৃঢ় করতে প্রতিষ্ঠাতা আলমগীর কবিরের অংশগ্রহণে প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গ্রীন ভয়েসের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে একটি টেকসই ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংগঠনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।