• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
Headline
ভর্তি পরীক্ষার্থীদের পাশে গ্রীন ভয়েস: প্লাস্টিকমুক্ত সেবায় মানবিক দৃষ্টান্ত বাপা ও ক্যাবের আয়োজনে জ্বালানি রূপান্তরে ন্যায্য বিনিয়োেগ ও জনস্বার্থ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নতুন নেতৃত্বে কুড়িগ্রাম গ্রীন ভয়েস, সভাপতি-নূরনবী, সাধারণ সম্পাদক-তহ্নি বণিক ও সাংগঠনিক সম্পাদক-স্বপ্ন হাবিপ্রবিতে গ্রীন ভয়েসের উদ্যোগে ইফতার ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ গ্রীন ভয়েস গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি: সভাপতি জয়, সাধারণ সম্পাদক উৎস ও সাংগঠনিক সম্পাদক সুমাইয়া উলিপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গ্রীন ভয়েসের পরিবেশ পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নতুন কমিটি ঘোষণা পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্রীন ভয়েস, দিনাজপুর সরকারি কলেজ শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার উদ্যোগে আলোচনা সভা, দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

নতুন নেতৃত্বে কুড়িগ্রাম গ্রীন ভয়েস, সভাপতি-নূরনবী, সাধারণ সম্পাদক-তহ্নি বণিক ও সাংগঠনিক সম্পাদক-স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

ভাওয়াইয়া গানের সুরে ভেজা, অর্ধশতাধিক নদ-নদী ও বিস্তীর্ণ চরবেষ্টিত প্রাণের জনপদ কুড়িগ্রাম—এই মাটিই মহাকবি ও কথাশিল্পী সৈয়দ শামসুল হক-এর জন্মভূমি। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির দীপ্ত উত্তরাধিকার বহন করেও বন্যা, খরা ও নদীভাঙনের নির্মম বাস্তবতার সঙ্গে লড়াই করেই টিকে আছে এ জেলা; সংগ্রামই যার শক্তি, দুর্যোগই যার প্রেরণা।

এমন প্রতিকূলতার মাঝেও সৃজনশীল, সচেতন ও দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখা।

সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে মো. নূরনবী সরকারকে সভাপতি, তহ্নি বণিককে সাধারণ সম্পাদক এবং সাদমান হাফিজ স্বপ্নকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নবনির্বাচিত নেতৃত্বের সততা, দক্ষতা ও সম্মিলিত প্রচেষ্টায় গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখা সংগঠনের অন্যতম অনুকরণীয় মডেলে পরিণত হবে এবং জেলার পরিবেশ সুরক্ষা আন্দোলনে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category