• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
Headline
তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত চিলমারীতে গ্রীন ভয়েসের মেধামূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ বাপার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নিল গ্রীন ভয়েস যবিপ্রবি শাখা পদ্মকুড়ি গ্রামে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ গ্রীন ভয়েস প্রধান সমন্বয়কের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গৌরনদী উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক ফুটপ্রিন্ট ম্যাপিংয়ের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের উপহার ও দিকনির্দেশনা গৌরনদীতে গ্রীন ভয়েসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের ভাবনা: রাবিতে গ্রীন ভয়েসের আলোচনা সভা

রাজশাহী প্রতিনিধি
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

রাজশাহী: “খাল-জলাশয়-নদী বাঁচাও, সৌর থেকে শক্তি নাও, পৃথিবীকে বাঁচাও”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ ও প্রকৃতি রক্ষায় শিক্ষার্থীদের ভাবনা ও দায় শীর্ষক আলোচনা সভা এবং গ্রীন ভয়েসের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে নিজেদের দায়িত্ব ও করণীয় নিয়ে মতবিনিময় করেন। বক্তারা বলেন, পরিবেশ সংকট মোকাবিলায় তরুণদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

আলোচনা সভায় টেকসই উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি গ্রীন ভয়েসের ২১ বছরের পথচলা স্মরণ করে সংগঠনের বিভিন্ন অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশবান্ধব উদ্যোগে আরও সক্রিয় হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং একটি সবুজ, বাসযোগ্য পৃথিবী গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


More News Of This Category