রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষার্থীদের মধ্যে অগ্নিকাণ্ড প্রতিরোধ ও জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে “Fire Safety and First Aid” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৩:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটে (জামাল নজরুল ইসলাম ভবন) এ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাখাওয়াত হোসেন, চেয়ারম্যান, সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন এবং সাবেক প্রশিক্ষক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অগ্নিকাণ্ডের সময় করণীয়, আগুন প্রতিরোধের কৌশল এবং জরুরি মুহূর্তে প্রাথমিক চিকিৎসা প্রদানের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক হাতে-কলমে প্রদর্শনের মাধ্যমে শেখান।
প্রশিক্ষণে আরিফ ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা কনক আমিরুল ইসলাম এবং পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ড. গোলাম মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস এর কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবিব।
প্রশিক্ষণে অগ্নিকাণ্ডে তাৎক্ষণিক করণীয়, আগুনের ঝুঁকি কমানোর উপায় এবং দুর্ঘটনার শিকার ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদানের বাস্তবধর্মী কৌশল তুলে ধরা হয়।
অংশগ্রহণকারী শিক্ষার্থী শাহানাজ আশরাফি বলেন
সরাসরি অনুশীলনের মাধ্যমে জীবন রক্ষাকারী বিভিন্ন দক্ষতা অর্জনের সুযোগ পেয়ে ভালো লাগলো।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ইরফান মন্ডল বলেন, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেজন্য আয়োজন করা।
কর্মশালায় প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, এ প্রশিক্ষণে সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস স্টেশন সহযোগিতা করেন