• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
Headline
তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত চিলমারীতে গ্রীন ভয়েসের মেধামূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ বাপার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নিল গ্রীন ভয়েস যবিপ্রবি শাখা পদ্মকুড়ি গ্রামে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ গ্রীন ভয়েস প্রধান সমন্বয়কের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গৌরনদী উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক ফুটপ্রিন্ট ম্যাপিংয়ের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের উপহার ও দিকনির্দেশনা গৌরনদীতে গ্রীন ভয়েসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

বিশ্ব পরিবেশ দিবসে লালমনিরহাটে গ্রীন ভয়েসের শতাধিক বৃক্ষ বিতরণ ও সচেতনতা কর্মসূচি

Reporter Name
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লালমনিরহাটে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর উদ্যোগে এক চমৎকার ও সময়োপযোগী কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গ্রীন ভয়েস লালমনিরহাট সরকারি কলেজ শাখার আয়োজনে শহরের বি.ডি.আর গেট এলাকায় বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক বৃক্ষ বিতরণ করা হয়।

বৃক্ষ বিতরণের পাশাপাশি সংগঠনের তরুণ সদস্যরা সাধারণ মানুষের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের অপরিহার্য গুরুত্ব সম্পর্কে ব্যাপক প্রচার চালান। এ সময় তারা পথচারী ও স্থানীয়দের জানান, “একটি গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ার অন্যতম প্রতীক।”

পরিবেশ রক্ষার এই মহতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কেন্দ্রীয় পরিষদের কার্যনির্বাহী সদস্য রেদোয়ান হোসেন রাঙ্গা, লালমনিরহাট সরকারি কলেজ শাখার সভাপতি তাফহিমা জেন্স, সহ-সভাপতি আরিফুজ্জামান রিমন এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম স্বপন। এছাড়াও উপস্থিত ছিলেন শাখার সক্রিয় সদস্য ইতি মনি ও শ্রাবন্তী রায়-সহ অন্যান্য পরিবেশকর্মীরা।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, আমাদের এই ছোট ছোট উদ্যোগই সম্মিলিতভাবে একদিন গড়ে তুলবে একটি সুন্দর, সবুজ ও দূষণমুক্ত বাংলাদেশ। “যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে”—সংগঠনের এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে আগামীতেও পরিবেশ রক্ষায় এমন কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্ট সকলে।


More News Of This Category