বহ্নিশিখার কার্যক্রম পরিচালনা এবং আগামী মাসের সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়ে মাসিক সভা করেছে গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কলেজ শাখার সকল সদস্যের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গ্রীন ভয়েসের অঙ্গসংগঠন বহ্নিশিখার আসন্ন কর্মসূচির বিভিন্ন দিক ও প্রয়োজনীয় দিকনির্দেশনা সদস্যদের সামনে তুলে ধরা হয়। কর্মসূচি বাস্তবায়নে প্রত্যেক সদস্যকে মনোযোগ ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার বিষয়ে উৎসাহিত করা হয়।
এ ছাড়া নভেম্বর মাসে সংগঠনের সম্ভাব্য কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আগামী মাসের কর্মসূচিগুলো কীভাবে পরিচালনা করা যায় এবং সাংগঠনিক কার্যক্রমে সদস্যদের অংশগ্রহণ কীভাবে নিশ্চিত করা যায়, সে বিষয়েও মতবিনিময় হয়।
সভায় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি মো. আবু রায়হান জাকারিয়াসহ সংগঠনটির কার্যকরী সদস্যরা।সদস্যদের উপস্থিতি ও অংশগ্রহণের মধ্য দিয়ে সভার কার্যক্রম সম্পন্ন হয়।