• ঢাকা, বাংলাদেশ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Headline
২৬ নভেম্বর গ্রীন ভয়েস বাকৃবি শাখার বার্ষিক সাধারণ সভা আয়োজনের পরিকল্পনা মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে বাড়ি বাড়ি বই পৌঁছে দেওয়া ও শিশুদের সৃজনশীলতা বিকাশের কার্যক্রম প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঙ্গে টিম গ্রীন ভয়েসের সৌজন্য সাক্ষাৎ বহ্নিশিখার কর্মসূচি ও নভেম্বরের পরিকল্পনা নিয়ে গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার মাসিক সভা নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে বহ্নিশিখার আহ্বায়ক মাহবুবা নিশু, যুগ্ম আহ্বায়ক সুমাইয়া ও সদস্য সচিব ঈশিতা কুড়িগ্রাম সরকারি কলেজে নারীদের জন্য ৭ দিনের আত্মরক্ষা প্রশিক্ষণের আয়োজন গ্রীন ভয়েসের নেত্রকোণা রেলস্টেশনে বাপার বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষ্ণচূড়ার চারা রোপণ করলেন ডা. লুৎফা হক চিলমারীতে গ্রীন ভয়েসের উদ্যোগে ১০০ তালগাছের বীজ রোপণ ধামইরহাটে ‘পিতৃপুরুষের গল্প’ নিয়ে গল্প বলা প্রতিযোগিতা, ২৮ শিক্ষার্থীর অংশগ্রহণ গ্রীন ভয়েসের ইডেন মহিলা কলেজ শাখার সদস্যদের সঙ্গে সাংগঠনিক আলোচনা ও মতবিনিময়

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে বাড়ি বাড়ি বই পৌঁছে দেওয়া ও শিশুদের সৃজনশীলতা বিকাশের কার্যক্রম

Reporter Name
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

প্রতি শুক্রবার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বাড়ি বাড়ি বই পৌঁছে দিচ্ছে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার। একই সঙ্গে ক্ষুদে পাঠকদের আঁকা ছবি সংগ্রহের মাধ্যমে শিশুদের সৃজনশীল চর্চাকে উৎসাহিত করছে গ্রন্থাগারটি।

বই পড়ার পাশাপাশি শিশুরা নিজেদের কল্পনা, চিন্তা ও প্রতিভা রঙতুলির মাধ্যমে প্রকাশ করছে। তাদের আঁকা বিভিন্ন ছবি গ্রন্থাগারের প্রতিনিধিদের কাছে জমা দিচ্ছে ক্ষুদে পাঠকেরা। বই পড়ার অভ্যাসের পাশাপাশি শিশুদের সৃজনশীল কাজে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ পরিচালিত হচ্ছে।

গ্রন্থাগারটির উদ্যোগের উদ্দেশ্য শুধু বাড়ি বাড়ি বই পৌঁছে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং প্রতিটি ঘরে পাঠাভ্যাস গড়ে তোলা এবং শিশু-কিশোরদের সৃজনশীল ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার পরিবেশ তৈরি করাও এর অন্যতম লক্ষ্য।গ্রাম থেকে গ্রামে, বাড়ি থেকে বাড়িতে বইয়ের আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে কার্যক্রমটি অব্যাহত রেখেছে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার। তাদের এই উদ্যোগের মূল বার্তা—“আলোকিত হও! আলোকিত করো!”


More News Of This Category