রাজশাহী সিটি করপোরেশন ও শৈলকুপা পৌরসভা এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাব্যতা যাচাই এবং লাইফলাইন গ্রাহক সমীক্ষার ফলাফল ও বাস্তবায়ন নিয়ে গণসংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এ গণসংলাপের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের প্রতিনিধিরা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
‘রাজশাহী সিটি করপোরেশন ও শৈলকুপা পৌরসভা এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্ভাব্যতা যাচাই ও লাইফলাইন গ্রাহক সমীক্ষা: ফলাফল ও বাস্তবায়ন’ শীর্ষক এ গণসংলাপে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনা, সমীক্ষার ফলাফল এবং তা বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সমীক্ষার ডেটা সংগ্রহ ও প্রতিবেদন তৈরির কাজ সম্পন্ন করেছে গ্রীন ভয়েস। সংগঠনটির এ কার্যক্রমের আওতায় রাজশাহী সিটি করপোরেশন ও শৈলকুপা পৌরসভা এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাব্যতা যাচাই এবং লাইফলাইন গ্রাহকদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা অন্বেষণ, টেকসই জ্বালানি ব্যবস্থার প্রসার এবং পরিবেশবান্ধব উন্নয়নের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
গ্রীন ভয়েসের পক্ষ থেকে জানানো হয়, নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা অনুসন্ধান এবং টেকসই জ্বালানি ব্যবস্থার প্রসারে এ সমীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশ সুরক্ষা ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের প্রয়োজনীয়তার বিষয়টিও এ উদ্যোগের মাধ্যমে তুলে ধরা হয়েছে।