• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
Headline
তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত চিলমারীতে গ্রীন ভয়েসের মেধামূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ বাপার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নিল গ্রীন ভয়েস যবিপ্রবি শাখা পদ্মকুড়ি গ্রামে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ গ্রীন ভয়েস প্রধান সমন্বয়কের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গৌরনদী উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক ফুটপ্রিন্ট ম্যাপিংয়ের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের উপহার ও দিকনির্দেশনা গৌরনদীতে গ্রীন ভয়েসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় মেয়র লিটনকে ফুলেল শুভেচ্ছা প্রদান

Reporter Name
Update : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় মেয়র লিটনকে ফুলেল শুভেচ্ছা প্রদান

নিজস্ব প্রতিবেদক
ইংরেজি নতুন বছর উপলক্ষে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও অভিনন্দন জানিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের কাউন্সিলর-কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। রোববার নগর ভবনে এবং মেয়রের বাসভবনে শুভেচ্ছা জানান তাঁরা।
রোববার সকালে উপশহরস্থ মেয়রের বাসভবনে মেয়র লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি প্রফেসর হবিবুর রহমান ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আশরাফুল হকের নেৃতৃত্বে সমিতির সদস্যরা।
নগর ভবনে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল হক পাভেল, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, প্রধান নির্বাহী কমকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মশিউর রহমান প্রমুখ।
চিকিৎসকদের শুভেচ্ছা ও অভিনন্দন
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও রাজশাহী বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নওশাদ আলীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় স্বাধীনতা চিকিৎসক পরিষদের সহ-সভাপতি তবিবুর রহমান শেখ, রাজশাহী জেলার সভাপতি ডা. চিন্ময় কান্তি দাস, সাধারণ সম্পাদক নাসিম আক্তার এরিনা, রামেক স্বাচিপ সভাপতি প্রফেসর ডা. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ মাহবুবুর রহমান বাদশা, ডাঃ মো. হাফিজুর রহমানসহ চিকিৎসক নেতৃবৃন্দ।
রাসিক কাউন্সিলর ও কর্মকর্তাদের শুভেচ্ছা
গতকাল মেয়র লিটনকে আরো শুভেচ্ছা জানিয়েছেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। এ সময় বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন সহ বিভাগটির কর্মকর্তারা।
শুভেচ্ছা জানিয়েছেন রাসিকের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষারের নেতৃত্বে প্রকৌশল বিভাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর ঈ সাঈদের নেতৃত্বে রাজস্ব বিভাগ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খানের নেতৃত্বে হিসাব বিভাগ বিভাগ, রাসিকের প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এডভাইজার মোঃ আশরাফুল হক, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট গোলাম মুর্শেদ, রাসিকের কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ ও সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুনের নেৃতত্বে কর্মচারী ইউনিয়ন।
শুভেচ্ছা জানিয়েছেন পবা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, জেলা যুবলীগের সহ-সভাপতি মোজাহিদ হোসেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুম প্রমুখ।


More News Of This Category