প্রবীণদের পাশে দাঁড়ানো এবং তাঁদের সঙ্গে ভালোবাসা ও আন্তরিকতা ভাগ করে নেওয়ার লক্ষ্যে গোপালগঞ্জের হাইশুরে অবস্থিত বিশ্ব মানব সেবা বৃদ্ধাশ্রমে মানবিক কর্মসূচির আয়োজন করেছে Green Voice, GSTU Team ও বহ্নিশিখা। যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সঙ্গে একবেলা খাবার ভাগাভাগি করা হয় এবং তাঁদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে আয়োজকেরা বৃদ্ধাশ্রমের প্রবীণ বাসিন্দাদের সঙ্গে সময় কাটান। তাঁদের সঙ্গে খাবার ভাগ করে নেওয়া এবং শীতবস্ত্র উপহার দেওয়ার মধ্য দিয়ে ভালোবাসা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরা হয়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল প্রবীণ মানুষগুলোর মুখে সামান্য হাসি ফোটানো। তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটানো এবং আন্তরিকতা ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্বকে তুলে ধরাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা থেকে পরিচালিত এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রবীণদের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি সমাজে পারস্পরিক সহমর্মিতা ও ভালোবাসার চর্চা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।