জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে হরিপুর উপজেলার শিশু পার্কে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়েছে। এ কর্মসূচিতে অংশ নেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর।চারা রোপণ কর্মসূচিতে উপজেলার সামাজিক সংগঠন গ্রীন ভয়েস, বিডি ক্লিন এবং অক্সিজেন ইয়ুথ ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জাতীয় যুব দিবস উদযাপনের সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ উদ্যোগে স্থানীয় সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।