পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের নারী বিষয়ক উপটিম ‘বহ্নিশিখা’র নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ, অধিকার সচেতনতা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে সংগঠনটির নতুন কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
সভায় উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক, গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক এবং বহ্নিশিখার প্রতিষ্ঠাতা আলমগীর কবির। আরও বক্তব্য দেন গ্রীন ভয়েসের সহ-সমন্বয়ক ও বহ্নিশিখার সমন্বয়ক ফাহমিদা নাজনীন, গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য ও নেত্রকোণা জেলা সমন্বয়ক মো. ইসমাইল হোসেন এবং বহ্নিশিখা নেত্রকোণা জেলার সমন্বয়ক আজমেরি ইসলাম।
অনুষ্ঠানে বহ্নিশিখা, নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন মাহবুবা আক্তার নিশু, যুগ্ম আহ্বায়ক সুমাইয়া আক্তার এবং সদস্য সচিব ঈশিতা ভৌমিক।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শিমু, নুসরাত জাহান নাদিয়া, তানজী তানহা, রুকাইয়া তাবাসসুম লুনা, সাবিকুন্নাহার সিমি, মারিয়া মিশু, তানহা তন্বী এবং রুবাইয়া তাবাসসুম মিম।
সভায় বক্তারা নারীদের সুপ্ত সম্ভাবনা ও সক্ষমতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, নারীদের নেতৃত্ব, অধিকার সচেতনতা ও সামাজিক অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে একটি সচেতন ও সমতাভিত্তিক সমাজ গঠনে বহ্নিশিখা ভূমিকা রাখবে।
সভা শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।