• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
Headline
ভর্তি পরীক্ষার্থীদের পাশে গ্রীন ভয়েস: প্লাস্টিকমুক্ত সেবায় মানবিক দৃষ্টান্ত বাপা ও ক্যাবের আয়োজনে জ্বালানি রূপান্তরে ন্যায্য বিনিয়োেগ ও জনস্বার্থ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নতুন নেতৃত্বে কুড়িগ্রাম গ্রীন ভয়েস, সভাপতি-নূরনবী, সাধারণ সম্পাদক-তহ্নি বণিক ও সাংগঠনিক সম্পাদক-স্বপ্ন হাবিপ্রবিতে গ্রীন ভয়েসের উদ্যোগে ইফতার ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ গ্রীন ভয়েস গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি: সভাপতি জয়, সাধারণ সম্পাদক উৎস ও সাংগঠনিক সম্পাদক সুমাইয়া উলিপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গ্রীন ভয়েসের পরিবেশ পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নতুন কমিটি ঘোষণা পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্রীন ভয়েস, দিনাজপুর সরকারি কলেজ শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার উদ্যোগে আলোচনা সভা, দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

গ্রীন ভয়েস, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ২১শে ফেব্রুয়ারিতে ২১টি গাছ রোপণ

নিজস্ব প্রতিবেদক
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে গ্রীন ভয়েস, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখার উদ্যোগে ক্যাম্পাসে প্রতীকীভাবে ২১টি গাছ রোপণ করা হয়েছে।

২১শে ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদার জন্য আত্মত্যাগী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকরা জানান, ২১টি গাছ ভাষা আন্দোলনের চেতনা ও আত্মত্যাগের প্রতীক। প্রতিটি চারা রোপণের মাধ্যমে ভাষার প্রতি ভালোবাসা এবং পরিবেশ রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

কর্মসূচিতে শাখার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন ছিল প্রাণবন্ত। গাছ রোপণের পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা ও ভাষা শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। বক্তারা বলেন, ভাষার মর্যাদা রক্ষা যেমন আমাদের সাংস্কৃতিক দায়িত্ব, তেমনি পরিবেশ সংরক্ষণ আমাদের মানবিক ও সামাজিক দায়িত্ব।

আয়োজকদের ভাষায়, “একটি গাছ, একটি প্রতীক—মাতৃভাষার প্রতি ভালোবাসার অমলিন চিহ্ন।” ভাষা ও সবুজ—দুইয়ের প্রতিই সমান যত্ন, দায়বদ্ধতা ও সচেতনতা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category