জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা–২০২৬ উপলক্ষে গ্রীন ভয়েস দিনাজপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে একটি ভর্তি সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়। পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এ কার্যক্রম গ্রহণ করা হয়।
সহায়তা কেন্দ্রের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য, পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত দিকনির্দেশনা এবং বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়। এতে দূর-দূরান্ত থেকে আগত পরীক্ষার্থীরা উপকৃত হন এবং সহজে নিজেদের গন্তব্যে পৌঁছাতে সক্ষম হন।
এছাড়াও পরীক্ষার্থীদের স্বস্তির কথা বিবেচনা করে ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়। পরীক্ষার দিন সার্বিক শৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহণ করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং জনসেবামূলক কাজে অংশগ্রহণ করাই গ্রীন ভয়েসের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।