• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
Headline
তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত চিলমারীতে গ্রীন ভয়েসের মেধামূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ বাপার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নিল গ্রীন ভয়েস যবিপ্রবি শাখা পদ্মকুড়ি গ্রামে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ গ্রীন ভয়েস প্রধান সমন্বয়কের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গৌরনদী উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক ফুটপ্রিন্ট ম্যাপিংয়ের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের উপহার ও দিকনির্দেশনা গৌরনদীতে গ্রীন ভয়েসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

পরিবেশবান্ধব উপহারে নীলফামারী সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষকে গ্রীন ভয়েসের শুভেচ্ছা

Reporter Name
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

নীলফামারী সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর এ.কে. এম. সিদ্দিকুর রহমান স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’ নীলফামারী সরকারি কলেজ শাখার সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ এবং গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ শাখার উপদেষ্টা প্রফেসর মোঃ গোলাম মোস্তফা চৌধুরী।

সাক্ষাৎকালে নবনিযুক্ত অধ্যক্ষকে গ্রীন ভয়েসের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক হিসেবে একটি পরিবেশবান্ধব গাছ উপহার প্রদান করা হয়। প্রথাগত উপহারের পরিবর্তে প্রাণবন্ত এই সবুজ স্মারক প্রদানের মাধ্যমে পরিবেশ সচেতনতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সংগঠনটি। আলোচনা সভায় শিক্ষাঙ্গনে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশ রক্ষা এবং বিভিন্ন ইতিবাচক সামাজিক উদ্যোগ বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

গ্রীন ভয়েস মনে করে, শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই একটি সবুজ, সুন্দর ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব। নবনিযুক্ত অধ্যক্ষ মহোদয় সংগঠনের এই মহতী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে পরিবেশবান্ধব প্রতিটি পদক্ষেপে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


More News Of This Category