• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Headline
তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত চিলমারীতে গ্রীন ভয়েসের মেধামূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ বাপার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নিল গ্রীন ভয়েস যবিপ্রবি শাখা পদ্মকুড়ি গ্রামে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ গ্রীন ভয়েস প্রধান সমন্বয়কের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গৌরনদী উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক ফুটপ্রিন্ট ম্যাপিংয়ের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের উপহার ও দিকনির্দেশনা গৌরনদীতে গ্রীন ভয়েসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুড়িগ্রাম সরকারি কলেজে গ্রীন ভয়েসের ‘সবুজ সহায়তা কেন্দ্র’: সেবা ও পরিচ্ছন্নতায় অনন্য উদ্যোগ

Reporter Name
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজে পরীক্ষার্থীদের সুবিধার্থে ‘সবুজ সহায়তা কেন্দ্র’ স্থাপন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস। গত ২৫ এপ্রিল, শনিবার দিনব্যাপী এই কেন্দ্রের মাধ্যমে পরীক্ষার্থীদের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সেবা ও সহযোগিতা প্রদান করা হয়।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের ব্যাগ, মোবাইল ফোন, ছাতা ও অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র নিরাপদে রাখার জন্য এই সহায়তা কেন্দ্রটি বিনামূল্যে সেবা প্রদান করে। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা কোনো ঝামেলা ছাড়াই তাদের মূল্যবান জিনিসপত্র বুঝে নেন, যা সাধারণ পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সহায়তা কেন্দ্রের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল তৃষ্ণার্তদের জন্য পানির ব্যবস্থা। পরিবেশবান্ধব চেতনা ছড়িয়ে দিতে প্লাস্টিকের বদলে মাটির কলস ও মাটির গ্লাসে বিশুদ্ধ পানি পান করানো হয়। ব্যতিক্রমী ও স্বাস্থ্যসম্মত এই উদ্যোগের জন্য অনেকেই গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।

পরীক্ষা শেষে গ্রীন ভয়েসের সদস্যরা কেবল সেবা দিয়েই থেমে থাকেননি; তারা পুরো কলেজ প্রাঙ্গণে একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। ক্যাম্পাসের প্রধান গেট এবং বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক, লিফলেট ও পরিত্যক্ত কাগজপত্র কুড়িয়ে পুরো এলাকা পরিষ্কার করা হয়। গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার একঝাঁক ‘সবুজ সহযোদ্ধার’ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত সফলভাবে দিনটির কার্যক্রম সমাপ্ত হয়।


More News Of This Category