• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Headline
তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত চিলমারীতে গ্রীন ভয়েসের মেধামূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ বাপার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নিল গ্রীন ভয়েস যবিপ্রবি শাখা পদ্মকুড়ি গ্রামে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ গ্রীন ভয়েস প্রধান সমন্বয়কের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গৌরনদী উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক ফুটপ্রিন্ট ম্যাপিংয়ের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের উপহার ও দিকনির্দেশনা গৌরনদীতে গ্রীন ভয়েসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

দিনাজপুরে গ্রীন ভয়েসের দুই শাখার যৌথ উদ্যোগে ‘ফল উৎসব-২০২৬’ অনুষ্ঠিত

Reporter Name
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

“ফলের বৈচিত্রে আনন্দ ও সম্প্রীতিতে ঐক্য”—এই চমৎকার প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হলো ‘ফল উৎসব-২০২৬’। পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা এবং দিনাজপুর সরকারি কলেজ শাখার যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য মিলনমেলার আয়োজন করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠিত এই ভিন্নধর্মী আয়োজনে দেশীয় নানা জাতের সুস্বাদু ফলের সমাহারের পাশাপাশি ছিল পরিবেশ বিষয়ক গুরুত্বপূর্ণ আলাপন। এছাড়াও দুই শাখার সদস্যদের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস দিনাজপুর সরকারি কলেজ শাখার উপদেষ্টা মো. হামিদুর রহমান ও মো. আব্দুল মোমেন। আরও উপস্থিত ছিলেন সংগঠনটির রংপুর বিভাগীয় সমন্বয়ক মো. রবিউল ইসলাম রুবেল এবং কেন্দ্রীয় পর্ষদের সদস্য মো. আব্দুল মান্নান ও মো. ওয়াহেদ-উন-নবী।

আলোচনা পর্বে অতিথিরা তরুণ পরিবেশকর্মীদের এমন ব্যতিক্রমী ও আনন্দঘন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, দুই শাখার সদস্যদের এই সম্মিলিত আয়োজনের ফলে তাদের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবে এবং আগামী দিনে পরিবেশ রক্ষার কাজে কর্মস্পৃহা আরও বহুলাংশে বৃদ্ধি পাবে।


More News Of This Category