• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Headline
তেজগাঁও কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত চিলমারীতে গ্রীন ভয়েসের মেধামূল্যায়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ বাপার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নিল গ্রীন ভয়েস যবিপ্রবি শাখা পদ্মকুড়ি গ্রামে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ গ্রীন ভয়েস প্রধান সমন্বয়কের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় ও গৌরনদী উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক ফুটপ্রিন্ট ম্যাপিংয়ের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত লালমনিরহাট সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের উপহার ও দিকনির্দেশনা গৌরনদীতে গ্রীন ভয়েসের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

‘বিবাহ-বিচ্ছেদ দুইটাই স্বাভাবিক ব্যাপার’

Reporter Name
Update : সোমবার, ২২ মে, ২০২৩

মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। শোবিজে পা রাখার পর নানা কারণে আলোচনায় ছিলেন তিনি। তবে গত বছর বিয়ের পর ধর্মের কারণে শোবিজের জীবনকে বিদায় জানান এই মডেল। এরপর থেকেই আছেন ধর্মকর্ম নিয়ে। খুব একটা দেখা মেলেনা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও।

সানাইয়ের মতে, বিবাহ এবং বিচ্ছেদ দুইটাই খুব স্বাভাবিক ব্যাপার। এগুলা জীবনের অংশ। তবে কাকে আর কী কারণে কথাগুলো বলেছেন তিনি- তা স্পষ্ট করেননি। বিষয়টি জানতে সানাইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

সানাই তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বিবাহ এবং বিচ্ছেদ দুইটাই খুব স্বাভাবিক ব্যাপার। এগুলা জীবনের অংশ। এবং সব দোষ যে মেয়েদেরই- এমনটাও ভাবার কিছুই নাই রে ভাই। স্বামী/স্ত্রী উভয়েরই কারণে বিচ্ছেদ হয়। একজনের দোষ খুঁজে লাভ কী? যাই হোক জীবন এমনিই…।’

এর আগে সানাই এক ভিডিওবার্তায় জানান, শোবিজ তারকাদের ব্যক্তিজীবন নিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছে। যা তার নজরে এসেছে। কিছু ভিউ পাওয়ার আশায় এসব ‘বানোয়াট’ ভিডিও নির্মাণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন এই মডেল-অভিনেত্রী।

উল্লেখ্য, মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সানাই মাহবুবের। পরে কাজ করেন মিউজিক ভিডিওতেও। এক পর্যায়ে ‘ময়নার ইতিকথা’ ও ‘শালবনের মহুয়া’ সিনেমায় অভিনয় করেন তিনি। তবে সিনেমা দুটি আজও মুক্তির অপেক্ষায় আছে।

২০১৯ সালে সাবেক মন্ত্রীকে বিয়ে করার ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনায় আসেন। তবে শেষ পর্যন্ত গত বছর বিয়ে করেন এক ব্যাংক কর্মকর্তাকে। পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত নানা কর্মকাণ্ডের জন্যই শুরু থেকে বেশ আলোচনায় ছিলেন সানাই মাহবুব।


More News Of This Category